বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মে ২০২০ সন্ধ্যা ০৬:৫৪
১৪০৬
বাংলার কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের কারণে অশ্চিয়তার মুখে পড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
আর পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রাক-নিবন্ধন করেছে ফল প্রকাশের দিন তাদের দেওয়া নির্ধারিত মোবাইল নম্বরে আগে আগেই খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত সোয়া ১১ লাখেরও বেশি পরীক্ষার্থী প্রাক নিবন্ধন করেছে। এদিকে ফল জানতে মোবাইলে প্রাক–নিবন্ধন কার্যক্রমের সময় আগামীকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ নেই। এ জন্য আগের মতো ওয়েবসাইটসহ প্রযুক্তির অন্যান্য পদ্ধতির পাশাপাশি আরও সহজে যাতে শিক্ষার্থীরা ফল পায়, সেই ব্যবস্থা করেছে শিক্ষা বোর্ড গুলো। এই ব্যবস্থায় যেসব পরীক্ষার্থী নির্ধারিত পদ্ধতিতে প্রাক–নিবন্ধন করেছে, তাদের মোবাইল ফোনে ফল প্রকাশের দিন আগে আগে স্বয়ংক্রিয়ভাবে ফল জানিয়ে দেওয়া হবে।
গত ১৮ মে থেকে শুরু হওয়া এই প্রাক–নিবন্ধন কার্যক্রম আগামীকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত করার সময় সুযোগ আছে। আগে নিবন্ধনের সময় ছিল আজ ২৯ মে রাত ১২ টা পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, আজ বেলা একটা ৫৮ মিনিট পর্যন্ত মোট ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী প্রাক–নিবন্ধন করেছে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমানে এবার মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।
প্রাক নিবন্ধনের নিয়ম: প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ কাটা যাবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত