অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত

মো: ইয়ামিন

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ রাত ১১:১৩

remove_red_eye

৫৯২

মো: ইয়ামিন : ভোলায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শ্রমিক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায়  জেলা পরিষদ মিলনায়তনে কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
স ম জামাল উদ্দিন। জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার । তিনি জেলা বিএনপির সাথে সমন্বয় করে শ্রমিক দলকে সাংগঠিতভাবে শক্তিশালী করে গড়ে তুলতে আহ্ববান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রæম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব আকন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ ।
এ সময় ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভোলা জেলা বিএনপর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক দল কাজ করেছে। বিএনপির আন্দোলনে ভোলা জেলা শ্রমিক দলের অবদান ভুলে যাওয়ার মত নয়। তাই বক্তারা ভোলা জেলা শ্রমিক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, যুগ্ম আহŸায়ক আলমগীর মোল্লা, ভাসান শ্রমিক দলের সভাপতি মোঃ ইব্রাহিম সহ জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...