অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার প্রধানদের সাথে মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ রাত ১০:০৩

remove_red_eye

৩৬৩

মোঃ বিল্লাল হোসেন জুয়েল : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভোলা জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থাসূমহের প্রধানের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান (সাবেক সচিব) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে কনফারেন্স রুমে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।
মতবিনিময় সভায় ভোলা জেলায় কর্মরত সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল, উশিক এর নির্বাহী পরিচালক আব্দুস সালাম, এসডবিøউর নির্বাহী পরিচালক আবু জাফর মোঃ ছালেহ, সেভ দ্যা পিপল এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুর রহমান, গ্রামিণ শক্তির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন, প্রানের নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন,  দিশারী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন বাকের,পিডিআই কো-অডিটনেটর মোঃ শোভনসহ প্রত্যেকে তাদের সংস্থার নিজস্ব কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন ও পরীবিক্ষণ শেষে দ্রæত সময়ে চেক বিতরণসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,  বিএনএফের নির্বাহী অফিসার (পিও টু চেয়ারম্যান) মুহম্মদ হামিদুর রহমান,  সুশীল সমাজের প্রতিনিধি,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সোস্যাল ইউনিটি ফর নেইবারহুড (সান), বোরহানউদ্দিন এর “দারিদ্র বিমোচনে গাভী পালন” কর্মসূচী এবং অন্যান্য সংস্থার ফিল্ড পর্যায়ে কর্মসূচী পরিদর্শন করেন ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানের নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন জুয়েল।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...