লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৪
৩৮৭
আকবর জুয়েল, লালমোহন থেকে : ২৮ বছর বয়সী সুমাইয়া বেগম। স্বামী আব্দুল লতিফ (৩৮) স্থানীয় বাজারে চায়ের দোকানদার । এই দম্পত্তির বিয়ে হয়েছে প্রায় দশ বছর হলো। ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মিজি বাড়ির বাসিন্ধা তারা। সাত বছর আগে আব্দুল লতিফ ও সুমাইয়া দম্পত্তির ঘরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। তাদের সংসার ভালোই চলছিলো। গত এক বছর এক মাস আগে তাদের সংসারে জন্ম নেয় আরো একটি কন্যা সন্তান। দ্বিতীয় সন্তান স্বাভাবিক ভাবে প্রসবের পর রক্তক্ষরণ শুরু হয় সুমাইয়ার। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পাশর্^বর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালে নেয়ার পর চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সুমাইয়ার কিডনিতে সমস্যা হয়েছে। দ্রæত তাকে উন্নত চিকিৎসা করাতে হবে।
চিকিৎসকের পরামর্শে সুমাইয়াকে ঢাকায় এনে প্রথমে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানের চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষার পর মিরপুরের কিডনি হাসপাতালে রেফার করে। মিরপুর কিডনি হাসপাতালে নেয়ার পর সুমাইয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে ছিলেন কিছুদিন। কিছুটা সুস্থ হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকগণ জানান সুমাইয়ার দুইটি কিডনি বিকল হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে দ্রæত দুইটি কিডটি প্রতিস্থাপন করতে হবে।
সুমাইয়ার দুইটি কিডনি বিকল হয়ে গেছে শুনে ভীষণ অসহায় হয়ে পড়েন স্বামী আব্দুল লতিফ। ছোট ছোট দুইটি কন্যা সন্তানের ভবিষতের চিন্তা এবং স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার খোঁজা এবং চিকিৎসার খরচ সবকিছু মিলিয়ে এখন দিশেহারা আব্দুল লতিফ । তিনি জানান, আমি একজন সামান্য চায়ের দোকানদার। গত এক বছর এক মাস ধরে আমার স্ত্রীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকার মতো খরচ করেছি। এর মধ্যে প্রায় ৬ লাখ টাকাই ধার-উদার করা। স্ত্রীর দুইটি কিডনি বিকল হয়ে আছে। চিকিৎসকগণ বলেছে, কিডনি প্রতিস্থাপন করতে ডোনার ঠিক করতে। যতদিন ডোনার না পাওয়া যাবে ততদিন কিডনি ডায়ালাইসিস করাতে হবে। আমি গবির মানুষ ডোনার পাবো কোথায়, কে আমার স্ত্রীরজন্য কিডনি দিবে। স্ত্রীকে বাঁচাতে তাই এখন প্রতি সপ্তাহে একবার চরফ্যাশনের একটি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাচ্ছি। ডায়ালাইসিস এবং ওষুধ বাবদ প্রতি সপ্তাহে এখন ৫ হাজার টাকার মতো খরচ হয়। আমি সামান্য চায়ের দোকান করে এখন স্ত্রীর চিকিৎসা করাবো, নাকি সংসার চালাবো, না দেনা দিব। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না।
আব্দুল লতিফ আরো বলেন, আমার স্ত্রীকে কিডনি প্রদান করতে হয়তো কোনো ডোনার পাব না। তবে যতদিন বাঁচিয়ে রাখা যায়, তার চেষ্টা করতে পারবো। এখন ডায়ালাইসিসের অর্থ জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। প্রতি মাসে প্রায় ২০ হাজারের মতো টাকার দরকার। এজন্য আমি সমাজের বিত্তবান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের কাছে আমার স্ত্রীকে বাঁচাতে আর্থিক সহায়তা চাচ্ছি। সকলের সহায়তায় হয়তো আরো কিছু দিন বেঁচে থাকবে আমার স্ত্রী সুমাইয়া ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত