অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনায় এক জনের মৃত্যু, নতুন ১৯ জন শনাক্ত


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৮শে মে ২০২০ দুপুর ০১:৪৯

remove_red_eye

১৩৬২

ইসতিয়াক আহমেদ : গত ২৪ ঘন্টায় বোরহানউদ্দিনের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন,দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ২ জন ও লালমোহনে ৩ জন,চরফ্যাসন উপজেলায় ৩ জন ও ,মনপুরা উপজেলায় ৩ জন । এর মধ্যে লালমোহনের এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে।

অপরদিকে, ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫০ বছরের আলমগীর নামে এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। লালমোহন উপজেলার চরভ‚তা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তির লালমোহনে ২৩ মে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বুধবার (২৭ এপ্রিল) রাতে রিপোর্ট পজেটিভ আসে। মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ডাক্তারসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী।

 


করোনা