বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৪ রাত ০৮:৪৬
৩৮৭
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আই ডি ই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা সম্প্রসারিত ভবনের নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
আই ডি ই টিএলটিএন প্রকল্প ফিল্ড টিম লিডার সুব্রত পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান।
এসময় সুব্রত পাল, "ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান (টিএলটিএন)" প্রকল্প বিষয়ে প্রাথমিক ধারনা প্রদান করে বক্তব্য দেন। জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনার সুযোগ এবং প্রতিবন্ধকতা বিষয়ের উপর তিনি আলোকপাত করেন।
তিনি তার বক্তব্যে নারী, শিশু এবং কিশোরীদের পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে প্রকল্পের করণীয় বিষয়ক, নিরাপদ স্যানিটেশন এবং পয়ঃবর্জ ব্যবস্থাপনা নিশ্চিত করনে প্রকল্পের উদ্যোগ বিষয়ক, টিএলটিএন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা এবং পরামর্শ, টিএলটিএন প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের ভূমিকা এবং পরামর্শ, গুনগত মানসম্পন্ন পণ্য এবং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রইভেট সেক্টরের ভূমিকা,এবং টিএলটিএন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সার্বিক দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরুপম চন্দ্র সোহাগ ,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম , পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব বৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রাইভেট সেক্টর এর প্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত