বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২০ রাত ১২:৫৬
৮৩১
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভালো খাবো ভালো থাকবো’ এই স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোলায় স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন পক্ষে কিশোরীদের সৌহার্দ্য প্যাকেজ প্রদান করা হয়। রবিবার (২৪ মে) দুপুরে ভোলা প্রেস ক্লাবে মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজের ক্লাবের সদস্যদের এই ঈদ উপহার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী,চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,ফাতেমা বেগম,স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এর ভোলা জেলা টিম লিডার নুসরাত জাহান অহনা,মারিয়া রহমান সূচনা। এসময় ভোলার বিভিন্ন স্কুল কলেজের ও বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,তৈল,লুডুস,সোলা,চিনি,লবন,সাবান ।
এসময় বক্তারা বলেন,স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন সারা দেশে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা,বাল্য বিয়ে প্রজনন স্বাস্থ্য,গর্ভকালীন স্বাস্থ্য সচেতনতায় কাজ করে থাকে। বর্তমানে করোনা এই সময় কিশোরীরা অনেকটা স্বাস্থ্য সচেতনতায় ভুগছে। তাই কিশোরীদের স্বাস্থ্য সচেতনা বাড়াতে ও কিশোরীদের সুরক্ষার জন্য স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন সব সময় পাশে আছে বলে জানায়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত