বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মে ২০২০ রাত ১২:৪২
৯৬১
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত কাঁকড়া ট্রলির ধাক্কায় অটোরিকসা যাত্রী মোঃ সোহেল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সোহেল উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারোতারিখ এলাকার মোঃ জামাল মাস্টারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী। তারা হলেন- লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৫)। মঙ্গলবার বিকেলে ব্যাংকেরহাট কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি অটোরিকসা ভেদুরিয়া ইউনিয়নের বারোতারিখ এলাকা থেকে ভেলুমিয়া যাচ্ছিলো। পথে ব্যাংকের হাট কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবোঝাই কাঁকড়া ট্রলি অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা সোহেল নামের এক শিশুর মৃত্যু হয়। এসময় অটোরিকসায় থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও আহতদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সমেছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর লাশ জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত