অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ রাত ০৮:২৬

remove_red_eye

৩৭৬

আকবর জুয়েল, লালমোহন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মীদের নিয়ে ভোলার লালমোহন উপজেলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাড়ির দরজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির হাওলাদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়েও এ দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর প্রচেষ্টায় ভোলা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তথা বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য মাওলানা এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...