অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ৫১ হাজার টাকার জাল নোটসহ দুই ভাই গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২০ রাত ১১:৩৮

remove_red_eye

৮৭৮

ভোলার লালমোহনে ৫১ হাজার টাকার জাল নোটসহ ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে জুয়েল ও সোহেলকে গ্রেফতার করে লালমোহন থানার ওসি তদন্ত মো: বশির আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। তাদের পিতার নাম মৃত কাশেম দেওয়ান।

লালমোহন থানার ওসি তদন্ত মো: বশির আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে জুয়েল ও সোহেলকে তাদের নিজ বাড়ির দরজা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৫১টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। দুই ভাইয়ের বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়িতে একাধিক ব্যক্তি জাল টাকার ব্যবসার সাথে জড়িত। ওই বাড়ির অনেকের নামে জাল টাকা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতারও হয় তারা। পরে জামিনে এসে আবার পূর্বের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে।