অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করতে চাওয়া হাস্যকর: মঈন খান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৩৩২

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একত্রে কাজ করতে চাওয়ার আগ্রহ হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ উদ্যোগ গ্রহণ করেছে।

ড. মঈন খান বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন কথা হাস্যকর। মুখোশধারী হয়ে আওয়ামী লীগ যেন দেশে আবার ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। তরুণদের দেখানো পথে দেশকে নতুন করে গড়তে হবে।

তিনি বলেন, কেবলমাত্র বন্দুকের জোরে ১৫ বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক হাসিনা। ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদের পতন হয়েছে। আওয়ামী লীগ কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া।

তরুণ চিকিৎসকদের দেশের জন্য কাজ করার আহ্বানও জানান বিএনপির অন্যতম এ নীতিনির্ধারক।

এ সময় ড. মঈন খান জুলাই বিপ্লবে আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, চক্ষু বিজ্ঞানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, উপ-পরিচালক ডা. সোহেল, আহতদের চিকিৎসক সমন্বয়ক ডা. জাকিয়া সুলতানা নীলা প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...