অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মে ২০২০ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২০৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে হাবিবুর রহমান নামে ৬৫ বছরের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালে আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তার বাড়ি ভোলা সদর উপজেলার ওয়াষ্টার্ন পাড়া এলাকায়।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন। তাকে নিয়ম মেনে দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।