অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

১৭৯২

অচিন্ত্য মজুমদার:: ভোলায় গত ২৪ ঘন্টায় আরো এক ব্যাংক কর্মকর্তা ও নারীসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ রবিবার দুপুরে সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২২ জনে।

সিভিল সার্জন আরো জানান, ভোলা সদর উপজেলায় নতুন আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি ভোলা সদর উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে রূপসী সিনেমা হলের পেছনে। তিনি ব্যংক কর্মকর্তা। এছাড়া অন্যজন হলেন পৌর ৮ নং ওয়ার্ডের যুগীরঘোল এলাকার বাসিন্দা এক নারী। তিনি করোনা আক্রান্ত অপর এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী। এ নিয়ে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আক্রান্ত দু’জনের বাড়ি লকডাউন করে তাদেরকে সেখানেই আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয় বলে জানান তিনি।

অপরদিকে লালমোহন উপজেলায় ৪৫ বছর বয়সী এক কৃষক করোনায় আক্রান্ত হয়েছেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, করোনা আক্রান্ত ওই কৃষকের বাড়ি উপজেলার কালমা ইউনিয়নের বালুর চর এলাকায়। তিনি কিছু দিন আগে ময়মনসিংহ জেলা থেকে ঘুরে এসেছেন। ওই বাড়ি লকডাউন করে তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়। এছাড়া ওই পরিবারের জন্য সরকারের তরফ থেকে আগামী ১৫ দিনের খাবার দিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে লালমোহন উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এছাড়া মনপুরা উপজেলায় ২৩ বছর বয়সী এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। তিনি সাভারে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ওই যুবক গত ১৭ মে ঢাকা থেকে মনপুরা উপজেলায় নিজ বাড়িতে আসেন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়। এ নিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে তিনি জানান।

ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম জানান,  ভোলায় মোট করোনা আক্রান্তের ২২ জন। এর মধ্যে ভোলা সদরে ১০ জন, দৌলতখানে তিন জন, বোরহানউদ্দিনে এক জন, তজুমদ্দিনে এক জন, লালমোহনে দুই জন, চরফ্যাশনে এক জন ও মনপুরা উপজেলায় চার জন। এদের মধ্যে ৫ জন সুস্থ্য হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...