অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

২৩৫

গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সোমবার (০৪ নভেম্বর) সিরাজগঞ্জে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নিয়ে দিকনির্দেশনামূলক এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, এমন কিছু করবেন না, যাতে দলের বিরুদ্ধে কেউ আঙুল তুলে কথা বলতে পারে। কোনো অন্যায়, জুলুম করবেন না, করতে দেবেনও না।  

তিনি বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে।

নয়ন আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা আর ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। জনগণের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হয়।

বিগত সাড়ে ১৫ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা।

তিনি বলেন, দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এর জন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা।  

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতার নামে করা সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ সিরাজগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...