অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর ২ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান পেলো ভোলার ৪৫২৩ টি মসজিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৮:০৩

remove_red_eye

৮৬৯

বাংলার কন্ঠ ডেক্স:: ভোলা জেলায় করোনা দুর্যোগে ৪ হাজার ৫২৩টি মসজিদের জন্য ২ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। মসজিদগুলোর মুসুল্লী কমে যাওয়ায় আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের জন্য ৫ হাজার করে টাকা বরাদ্দ এসেছে। গত বৃহস্পতিবার এই বরাদ্দ আসে এবং শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে এর বিতরণ শুরু করা হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্র আজ দুপুরে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস নোমান বাসস’কে বলেন, আমাদের অধিকাংশ মসজিদগুলো চলে সাধারণ মানুষের দানের টাকায়। করোনা দুর্যোগে মসজিদের মুসুল্লী অনেক কমে যাওয়াতে দানসহ অন্যন্য সহায়তা হ্রাস পেয়েছে। তাই এই ক্রান্তিলগ্নে মসজিদের আর্থিক সংকট দূর করতে সরকার এই উদ্যেগ গ্রহণ করে। এছাড়া এই কার্যক্রমে যদি কোন মসজিদ বাদ যায়, তাহলে ইসলামিক ফাউন্ডেশন বরাবর আবেদন করলে তাদেরকেও এই সহায়তার আওতায় আনা হবে।ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, জেলার মোট মসজিদের মধ্যে সদরে রয়েছে ৯৮৪টি, দৌলতখানে ৪৫০, বোরহানউদ্দিনে ৭৬০, লালমোহনে ৭০০, চরফ্যসনে ১১৬৫, তজুমোদ্দিনে ২৫৫ ও মনপুরায় ২০৯টি মসজিদ রয়েছে। যার প্রত্যেকটি সরকারি অনুদানের আওতায় এসেছে।এদিকে মসজিদগুলোতে সরকারি অনুদান পাওয়াতে আনন্দ প্রকাশ করেছে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি-সম্পাদকরা। বিশেষ করে মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একান্তভাবে দোয়া করছেন।

 শহরের স্টেডিয়াম জামে মসজিদ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান বাসস’কে বলেন, সারাবিশ্ব যখন করোনার করাল গ্রাসে আক্রান্ত তখন প্রধানমন্ত্রীর মসজিদে অর্থ বরাদ্দ একটি প্রশংসনীয় উদ্যোগ। ইতোপূর্বে কোন দুর্যোগে কোন সরকার এমন মহৎ উদ্যেগ গ্রহণ করেননি। যেহেতু সামনে পবিত্র ঈদুল ফিতর তাই এই মূহূর্তে এই অনুদান ঈমাম-মুয়াজ্জিনদের বিশেষ কাজে আসবে বলে মনে করেন তিনি।

 পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রীর এই অর্থিক উপহারে আমরা সন্তুষ্ট ও খুশি। আমরা প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...