লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৭:২৯
৮৬০
লালমোহন প্রতিনিধি:: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা দেশের জনগণের জীবন-জীবিকা নিশ্চিতে নিরলস পরিশ্রম করছেন। শনিবার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ১৫শত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।
এছাড়াও লালমোহন পৌরসভার চারস্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন ও ধলিগৌরনগর ইউনিয়নে আব্দুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে ৫শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
অন্যদিকে বিকালে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের আয়োজনে দুইশত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি শাওন।
এসময় তিনি আরও বলেন, অসহায়দের পাশে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়াতে হবে। তাহলে আমাদের সমাজের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোঁটবে। এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করার আহবান জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত