লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:২৩
৩৪৪
মহিউদ্দীন মাহী সভাপতি মানজুর সম্পাদক
আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু অডিটরিয়ামে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ২০২৪-২০২৫ সালের জন্য মো. মহিউদ্দিন মাহীকে সভাপতি, তাবিবুর রহমান সিফাত কে সিনিয়র সহ-সভাপতি এবং মানজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফুয়াদ আল খতিব, মোশারফ হোসেন, মো. আবু সাইদ, মো. হাছিন বোরহান, মো. হিমেল, মো. ইয়াসিন হোসেন। যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুরাদ আরিয়ান, সাকিব আল হাসান, রাকিবুল ইসলাম, জাহিদ হাসান রেদওয়ান, ইয়াজ উদ্দিন শাকিল, সাংগঠনিক সম্পদক পদে রয়েছেন আবির হোসেন অপু, সহ-সাংগঠনিক সম্পাদক তাকি বিন মোহসিন, মো. তাফহিম, মো. তারেক রহমান, মো. তামজিদ, মো. সাদ্দাম সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক মেহেদী আশিক প্রমুখ।
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকাস্থ লালমোহনের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম।
এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল মান্নান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত