অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ট্রাম্পের আগাম জয়ের দাবি ঠেকাতে হ্যারিসের শিবির প্রস্তুত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৩৩২

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি এ বছরও আগাম জয় দাবি করেন, সেটি প্রতিহত করার কৌশল সাজাচ্ছে ডেমোক্র্যাটরা। এ দলের প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী দল ও পার্টির কর্মকর্তারা জানিয়েছেন তারা ভোটের সঠিক গণনা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন।

একটি মার্কিন বার্তা সংস্থাকে দেওয়া বার্তায় এমন কথা জানান ডেমোক্র্যাটরা।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশাবাদী যে, ভোটের দিনই (মঙ্গলবার) নিজের জয় ঘোষণা করতে পারবেন। তবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে, বিশেষত যদি প্রধান কিছু অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার দাবি ওঠে।

এবারের প্রায় সব জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাধারণত যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলো নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করে, যারা নির্বাচনী কর্মকর্তাদের সরবরাহ করা ভোটের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেয়। তবে অতীতে প্রার্থীরা আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করে দেওয়ার উদাহরণও রয়েছে।

এ বিষয়ে এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, আমরা প্রস্তুত আছি, যদি ট্রাম্প আগাম জয় দাবি করেন এবং গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করেন, তবে আমরা মার্কিন জনগণের মতামতের জন্য লড়াই করবো।

কমলা সরাসরি প্রস্তুতি সম্পর্কে বিশদ কিছু না বললেও, ডেমোক্র্যাট দলের ও তার নির্বাচনী শিবিরের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যদি আগাম জয় ঘোষণা করেন, তবে তাদের লড়াই হবে প্রথমেই জনমতের আদালতে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সঠিক ভোট গণনার দাবি জানাতে জোরালো প্রচারণা চালাবেন।

কমলার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের বিশ্বাস, ট্রাম্প ভোটের রাতেই জয় ঘোষণা করবেন। যদিও তখনও সব ভোট গণনা সম্পূর্ণ হবে না। তিনি বলেন, তিনি আগেও এটি করেছেন এবং ব্যর্থ হয়েছেন; এবারও করলে ব্যর্থ হবেন।

২০২০ সালের নির্বাচনে ভোটের পরদিন সকালেই নিজের জয় ঘোষণা করেছিলেন ট্রাম্প, যদিও প্রথম ফলাফল ঘোষণা হতে তিন দিন লেগেছিল এবং তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বিজয়ী হন। ট্রাম্প সেই পরাজয় মেনে না নিয়ে এখনো দাবি করেন যে, ভোট কারচুপি করে তাকে হারানো হয়েছিল।

ডেমোক্র্যাটদের মতে, এবার এমন পরিস্থিতিতে যেন সব ভোট গণনার আগে কোনো আগাম ঘোষণা না হয়, তা নিশ্চিত করতে তারা মাঠে তৎপর।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...