অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে দিনমজুরের ঘরে তালা, ভোগান্তিতে পরিবার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৬

remove_red_eye

৩৭৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে আবু তাহের (৫৪) নামে এক দিনমজুরের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গনি ম্যানেজার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন ওই দিনমজুর। 
 
ভুক্তভোগী আবু তাহের জানান, তার ছেলের সাথে একই বাড়ির ফরিদা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক গরে উঠে। এ নিয়ে অভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। হঠাৎ করে ফরিদা বেগম তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই দিন মজুর। এ ব্যাপারে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, সে তার ছেলের ঝামেলা সমাধান না করে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে চেয়েছেন। তাই ওই ঘরে তালা ঝুলানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।