অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় আরো একজনের করোনা পজেটিভ শনাক্ত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৬:৫২

remove_red_eye

৯২৩

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার উপজেলার মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২৩ বছর বয়সী রোগী করোনা শনাক্ত হয়। তিনি ঢাকায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ জনে। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ২৩ বছর বয়সী ওই যুবক গত ১৭ মে ঢাকা থেকে মনপুরা উপজেলায় নিজ বাড়িতে আসেন। মনপুরা হাসপাতালের স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বরিশাল পাঠান। শনিবার পাওয়া ফলাফলে ওই যুবকের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এর আগে গত ২৩ এপ্রিল উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে ২২ বছর বয়সী ঢাকা থেকে আসা প্রথম একজনের করোনা শনাক্ত হয়। তিনি ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়া গত ১৬ মে ঢাকা সদরঘাট আলুর আড়তে কাজ করা একজন ও আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক একজন সহ মোট ২ জনের করোনা শনাক্ত হয়। মনপুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ওই ব্যক্তিদের পরিবারের নমুনা সংগ্রহ করে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আক্রান্ত দু’জন বর্তমানে মনপুরা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...