অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

নিজাম হাসিনা ফাউন্ডেশনের পরিচালক বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৪ রাত ১০:৩৬

remove_red_eye

৩৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নাসির উদ্দিন আহমেদ (পাভেল) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। তবে স্বাস্থ্যগত কারণে এরইমধ্যে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বর্ণ ভ‚মিকা পালন করে আসছেন।
নাসির উদ্দিন আহমেদ এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারীয়ান।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নাসির উদ্দিন আহমেদ (পাভেল) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। তবে স্বাস্থ্যগত কারণে এরইমধ্যে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বর্ণ ভ‚মিকা পালন করে আসছেন।
নাসির উদ্দিন আহমেদ এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারীয়ান। উল্লেখ্য যে, নাসির উদ্দিন আহমেদ(পাভেল) নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের সাহেবের জৈষ্ঠ্য ছেলে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...