বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৪০
৩০৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াত ইসলামী, বিএনপি ও অন্যান্য দল যদি একসঙ্গে কাজ করতে পারি তখন দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে আমাদের নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। ৫ আগস্ট ভারত জেনেছে বাংলাদেশের স্বার্থে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠে। ইস্পাত কঠিন ঐক্য চলে আসে।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।
আমরা খুশি হই যে তারা চলে গেছে, আসলে খুশি হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের চর-অনুচর রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি বলেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন থিওরি আওড়িয়ে যাচ্ছেন। তা আমাদের মুখ দিয়েই বের করানোর চেষ্টা করছেন। আমরা গিনিপিগ না। নতুন করে যাদের জন্ম হয়েছে তারা আমাদের শ্রমের মর্ম বুঝবে না। তারা বুঝবে না সাইদি সাহেব, নিজামী সাহেবরা জীবন দিয়ে গেছেন। বিএনপির শত শত কর্মী জীবন দিয়েছেন। এখনো জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে ১০০ এর ওপরে। তবুও এখন গ্রেফতার হবো না তাই শান্তি আছে।
আমরা ঐক্যের চেষ্টা করে যাই উল্লেখ করে তিনি বলেন, আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করি এ দেশকে পুনর্গঠন করতে পারি কি না। বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই আর। শুধু চোরের অভাব পড়ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে না হয় জেলে ডুকেসে।
এছাড়া তিনি ২৮ এ আগস্টের জন্য মামলা করে দোষীদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক