অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শান ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মে ২০২০ সকাল ০৬:২৯

remove_red_eye

৬৬৯

নিজস্ব প্রতিবেদক:: মানবসেবা, মুক্তিযুদ্ধের মূল্যবোধে শিক্ষা সংস্কৃতির বিকাশ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ সামাজিক সংগঠন " শান ফাউন্ডেশন " এর প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ।
 
২১ মে ২০২০ সন্ধ্যায় ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে অনুষ্ঠিত শান ফাউন্ডেশনের জরুরি সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে ভিয়েনাপ্রবাসী বরেণ্য সাংবাদিক মুক্তিযোদ্ধা সমাজসেবক মাহবুবুর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত করা হয় । শান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শান ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও মনপুরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুল্লাহ শাহজাহান, শরিফউদ্দিন টিপু শান, মেজবাহউদ্দিন রুবেল শান, মাহতাবউদ্দিন মিরাজ শান, আফসারউদ্দিন শামীম শান, মহিবুল্লাহ নিশাদ, আফসান উল্লাহ  মোঃ সুমন রশিদ, মোঃ রাশেদ শান প্রমুখ ।
 
এদিকে, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি, অল ইউরোপিয়ান প্রেসক্লাব উপদেষ্টা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ইউরো সমাচার সম্পাদক এবং লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান , সামাজিক মানবিক সঙগঠন শান ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- ঢাকা সাব এডিটরস  কাউন্সিলের অন্যতম নেতা কবি শাহ মতিন টিপু, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের মহাসচিব ব্যারিস্টার কবি সাদিয়া আরমান, ভোলা আবৃত্তি সংসদের সভাপতি সামস উল আলম মিঠু,  লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন দৈনিক দ্বীপকন্ঠ নিউজ সম্পাদক মাহমুদু হাসান লিটন, লালমোহন মিডিয়া ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ ফ্যাশন, সহ-সভাপতি তারেকুল ইসলাম খালেক, সাধারণ সম্পাদক ও দৈনিক ইউরো সমাচার এর লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ঝন্টু ও শঙ্কর মজুমদার, সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার, প্রচার সম্পাদক জসিম মাতাব্বর, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল, অর্থ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মলিন, নির্বাহী সদস্য প্রভাষক মোহাম্মদ হারুন ও প্রভাষক মোঃ ইব্রাহীম । আরো শুভেচ্ছা জানিয়েছেন- দৈনিক ইউরো সমাচার এর ঢাকা প্রতিনিধি সোয়েব মেজবাহউদ্দিন ও মহিবুর রহমান আদনান, সাভার প্রতিনিধি মোঃ জীবন হাওলাদার, লালমোহন প্রতিবেদক ও লালমোহন প্রেসক্লাব সদস্য মোঃ নুরুল আমিন, লালমোহন প্রতিবেদক ও লালমোহন প্রেসক্লাব সদস্য সাব্বির আলম বাবু, তজুমদ্দিন প্রতিনিধি প্রভাষক শরিফ আল আমিন প্রমুখ ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...