বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৩৪
২৩৮
প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে ৭-১ ব্যবধানে। প্রথমার্ধে জোড়া গোল করা তহুরা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। সপ্তম গোলটি করেছেন মাসুরা পারভীন।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল।
শুরু থেকে গোলের জন্য মরিয়া সাবিনারা সফল হন অষ্টম মিনিটেই। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার কোনাকুনি শটে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।
ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা নিজেদের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের দুই গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪১ মিনিটে ভুটান একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-১ করে।
সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।
বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর। ২০২২ সালের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
আইএলও কনভেনশন অনুসমর্থনে বাংলাদেশের প্রশংসা করল ইইউ
বাবরি মসজিদে গোপনে ৮০ কোটি দিচ্ছেন শিল্পপতি
লালমোহনে আ্যাডিশনাল এসপির মতবিনিময় সভা ও ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোলা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত
ভোলায় ডাঃ খালিদ হাসান অমিকে সংবর্ধনা
ভোলায় দারিদ্র্য হ্রাস ও নারী ক্ষমতায়নে মাইক্রোক্রেডিটের প্রভাব নিয়ে এফজিডি
ভোলার চরনোয়াবাদে মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতম খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চরফ্যাশনে সাংবাদিক ইউনিয়নে কামরুজ্জামান আহবায়ক লোকমান সদস্য সচিব
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক