বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৪ সকাল ১১:০২
২৬০
ঘূর্ণিঝড় দানার কারণে বন্ধ থাকা ভোলা-বরিশাল রুটের লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ-ফেরি চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম।
একইভাবে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা- মজুচৌধুরীহাট ফেরি চলাচল শুরু হয়েছে।
মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ভোলার ভেদুরিয়া ও বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ভেদুরিয়া ঘাট থেকে লঞ্চ বরিশালে ছেড়ে গেছে ও বরিশাল থেকে ভেদুরিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসতে শুরু করেছে।
অন্যদিকে ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন জানান, ঘূর্ণিঝড় দানার কারণে একদিন বন্ধ থাকার পর সকাল ৯ টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচোধুরী হাট রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
ভোলার ভেদুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর হোসেন জানান, সকাল ৯ টা থেকে ভোলার ভেদুরিয়া-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত