লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৯
৩৮২
লালমোহন প্রতিনিধি : ৫ম শ্রেণির কন্যা শিশুদের টিকাদানের মধ্য দিয়ে লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভার আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তৈয়বুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ আলম, পৌরসভার সচিব মো. আরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল ইসলাম নোমান, হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন সুলতানা প্রমুখ।
‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ ¯েøাগানকে সামনে রেখে এই কার্যক্রমটি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এবং ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে মেয়েদের এই টিকা প্রদান করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, ভোলার লালমোহন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার রোধে এইচপিভি টিকা পাবে ১৯ হাজার ৬৭৭ জন কিশোরী এবং লালমোহন উপজেলায় বিভিন্ন পর্যায়ের ৩৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ১৮ হাজার ৮৬২ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী ৮১৫ জন কিশোরী এই এইচপিভি টিকা পাবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত