অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার ঢাল চলে ঘুর্ণিঝড়ে বিধ্বস্থ পরিবার গুলোর ঘুরে দাড়ানোর চেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ১১:৪৫

remove_red_eye

১০১৪

বাংরার কন্ঠ প্রতিবেদক:: ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় ঘর বাড়ি বিধ্বস্তসহ বেড়ি বাধ, কৃষকের ফসল, পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে ও ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষতি সম্পদের ক্ষতি হয়েছে। এদিকে ক্ষগ্রিস্থ পরিবার গুলো দুভোর্গে দিন কাটাচ্ছে। বিশেষ করে ভোলার সর্ব দক্ষিন চরফ্যাসন উপজেলার সাগর মোহনার ঢাল চর ইউনিয়নে বহু মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে গিয়ে দেখে তাদের ঘর বাড়ি বিধ্বস্থ হয়েছে। তাদের থাকার মতো কোন অবস্থাই নেই। অনেকেই খোলা আকাশের নিচে চরম সংকটের মধ্যে মানবেতর দিন পার করছে।  ত্রান সহয়াতা পর্যন্ত পায়নি বলে অভিযোগ করেন। এদিকে ঢাল চরে বিধ্বস্থ পরিবার গুলো শেষ সম্বল যা আছে তা দিয়ে মাথার উপর ছাউনি মেরামত করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে।

ঢাল চর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, তার দুর্গম এই ইউনিয়নে শুক্রবার সকাল পর্যন্ত কোন ত্রান পৌছেনি।  শুক্রবার বিকালে কোস্টগার্ডের পক্ষ থেকে ১৫০  ত্রান গিয়ে পৌছে। তবে কিকি দিয়েছে তা তিনি এখনো দেখেননি।

ভোলা জেলা ত্রাণ কর্মকতা পিয়াস চন্দ্র দাস জানান, এক পরিসংখ্যানে ঘুর্ণিঝড়ে ভোলায় ৩ লাখ ১৮ হাজার ৫৬৮ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে । এছাড়াও ভোলা জেলায় ৩ শত ৩২টি ঘর সম্পূর্ন বিধ্বস্ত ও ১ হাজার ৬ শত ঘর বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। ৩৪.৬ কিলোমিটার বোড়ি বাধ ও রাস্তার ক্ষতি হয়েছে। ৩ হাজার ১৭৭ হেক্টর জমির কৃষকের ফসল নষ্ট হয়েছে।  ক্ষতি হয়েছে ৬৫৭টি গবাদি পশুর। এছাড়া আড়াই হাজার মাছের খামারের মাছ ভেসে গেছে।  ভোলা জেলা মৎস্য কর্মকতা আজহারুল ইসলাম জানান, ঘুর্ণিঝড়ে  প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৩ শত মেট্রিক টন চাল, ৯ লক্ষ টাকা,১৭ হাজার শুকনো খাবার বিতরন করা হয়। এদিকে ভোলার চরফ্যাশনের চর মানিকায় ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মাঝে শুক্রবার সকালে ত্রাণ সামগ্রী দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ দশ আইটেমের সামগ্রী দেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...