অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মনপুরায় বিএনপির গণমিছিল সমাবেশ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৪৬৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গণমিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে জিয়া পরিষদের উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ করা হয়। 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভেকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার জামাল উদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন, মোঃ জিয়া, মোঃ খোকন, সে¦চ্ছাসেবকদল নেতা আবদুর রহমান, উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ রফিক সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্বৈরাচার হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়েছে। ওই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার ও দ্রæত জাতীয় নির্বাচন দাবী করেন।
 
এছাড়াও উপজেলা বিএনপির নেতারা আগামী নির্বাচনে (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কায় ভোট দাবী করেন বক্তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...