চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মে ২০২০ রাত ১১:৩৪
১০৬১
চরফ্যাশন প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চল চরফ্যাশনে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও আর্থিক সহায়তা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
গত (২২মে) বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার উপকূল জুড়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে আমফানে ক্ষতিগ্রস্থ প্রায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এমপি জ্যাকব।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জ্যাকব বলেন, বাংলাদেশে যে কোন দুর্যোগ ও মহামারি পরিস্থিতিতে আওয়ামীলীগ জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঘূর্ণীঝড় আম্ফান পরবর্তী দিন থেকে উপকূলে দুর্গত ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং ঝড়ে বিধ্বস্থ ঘর পুনঃ নির্মাণে প্রধাণমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয়ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা অনুযায়ী বিধ্বস্থ ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোন অসহায় মানুষ গৃহহীণ থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ, আবুল কাসেম মেলেটারি আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও আসলামপুর আওয়ামীলীগ সভাপতি নুরে আলম মাস্টার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত