অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২২শে মে ২০২০ দুপুর ০২:৩৫

remove_red_eye

১০৯২

ইসতিয়াক আহমেদ : সামাজিক দূরত্ব বজায় রেখে  ভোলার চরাঞ্চল ঘূর্ণিঝড় আস্ফানে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আস্ফান এর কারনে চরাঞ্চলের হতদরিদ্র ও দিনমজুররা কাজ করতে না পারায় নিজেদের জীবিকা নির্বাহ করতে পারছে না। তাই কোস্টগার্ড এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন, গোয়েন্দা কর্মকর্তা লেঃ এম মাহাবুবুল আলম শাকিলসহ প্রমুখ।
কোস্টগার্ড এর অর্থায়নে চরাঞ্চলের হতদরিদ্রদের চাল, ডাল, তেলসহ দশ ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। কোস্টগার্ড আরো জানায় তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।


ঘূর্ণিঝড় আম্ফান