লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ রাত ০৯:০৬
৩৫১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জেলেদের পুর্নবাসনের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শনিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানের ৩ হাজার জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে।
সেখান থেকে জেলে পুর্নবাসনের চাল নিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে সিরাজ মাঝি, মোবারক মাঝি, জেলে মো. কবির, মোশারফ মাঝি, খোকন ও ইউসুফ মিয়ার চাল তাদের স্ত্রীরা বাড়িতে নিয়ে যাওয়ার সময় জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় ইউনিয়ান যুবলীগ সভাপতি মো. শাহাদাত মেম্বারের ভাতিজা যুবলীগ কর্মী মো. অলি মিয়া, মাহমুদের ছেলে মো. সাকিল, আবুল বাসারের ছেলে মো. ফোরকান। মো. কবির মাঝির স্ত্রী আয়েশা, সিরাজ মাঝির স্ত্রী বিবি কুলছুম এবং ফয়সালের স্ত্রী নাজমা জানান, চাল ছিনতাইকারীরা আগে থেকেই সেখানে ওৎ পেতে ছিল।
চাল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে তাদের মুঠো ফোনে একাধিকবার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুবিধাভোগী জেলেদের চাল ছিনিয়ে নেয়ার বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল পাটাওয়ারী বলেন , বিষয়টি দু:খজনক, যারা জেলেদের চাল ছিনিয়ে নিয়েছে তারা আওয়ামীলিগের লোক, বিএনপির সুনাম নষ্ট করার জন্য এ জঘন্যতম ও ঘৃন্য কাজ করেছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি ।
এবিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে সে বিসয়টি এড়িয়ে যান এবং কোন মন্তব্য করতে রাজি হননি । উক্ত বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত