অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জেলেদের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৪ রাত ০৯:০৬

remove_red_eye

৩২৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জেলেদের পুর্নবাসনের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । শনিবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানের ৩ হাজার জেলের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে।   
সেখান থেকে জেলে পুর্নবাসনের চাল নিয়ে বাড়ি ফেরার পথে  মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে সিরাজ মাঝি, মোবারক মাঝি, জেলে মো. কবির, মোশারফ মাঝি, খোকন ও ইউসুফ মিয়ার চাল তাদের স্ত্রীরা বাড়িতে নিয়ে যাওয়ার সময় জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় ইউনিয়ান যুবলীগ সভাপতি মো. শাহাদাত মেম্বারের ভাতিজা যুবলীগ কর্মী মো. অলি মিয়া, মাহমুদের  ছেলে মো. সাকিল, আবুল বাসারের ছেলে মো. ফোরকান। মো. কবির মাঝির স্ত্রী আয়েশা, সিরাজ মাঝির স্ত্রী বিবি কুলছুম এবং  ফয়সালের স্ত্রী নাজমা জানান,  চাল ছিনতাইকারীরা আগে থেকেই সেখানে ওৎ পেতে ছিল।
চাল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে তাদের মুঠো  ফোনে একাধিকবার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  সুবিধাভোগী জেলেদের  চাল ছিনিয়ে নেয়ার বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল পাটাওয়ারী বলেন ,  বিষয়টি দু:খজনক,  যারা জেলেদের চাল ছিনিয়ে নিয়েছে  তারা আওয়ামীলিগের লোক, বিএনপির সুনাম নষ্ট করার জন্য এ জঘন্যতম ও ঘৃন্য কাজ করেছে তাদের  কঠোর শাস্তি দাবি জানাচ্ছি ।
এবিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে সে বিসয়টি এড়িয়ে যান  এবং কোন মন্তব্য করতে রাজি হননি । উক্ত বিষয়ে লালমোহন  উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন অভিযুক্তদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...