অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ২ জনের মৃত্যু


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২১শে মে ২০২০ সকাল ০৬:৩৬

remove_red_eye

১২৮৪

ইসতিয়াক আহমদে : ভোলার রাজাপুরে ট্রলার ডুবে রফিকুল ইসলাম ও চরফ্যাসনের দক্ষিণ আইচায় ডাল ভেঙে ছিদ্দিক ফকির (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান বুধবার সকালে তিনি বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে গাছের ডাল ভেঙে তার গায়ে পড়ে। তিনি গুরুতর আহত হন। পরে তাকে চরফ্যাসন হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
অপর দিকে বুধবার সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ৩০ যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা পাড়ি দিয়ে ভোলার রাজাপুর ঘাটের কাছাকাছি এলে ডেউয়ের তোড়ে ডুবে যায়। সকলে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিখোজ থাকে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায় বলে নিশ্চিত করেছেন ভোলার বোরাহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।


ঘূর্ণিঝড় আম্ফান