বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪৮
৪৩২
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সকল পেশারই সামাজিক নিরাপত্তা থাকে। শ্রমিকদেরও পেনশন স্কিমের আওতায় আনার একটি স্বপ্ন আমাদের আছে, অবসরের পর কাউকে যাতে খালিহাতে ফিরতে না হয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর জাবের জোবায়ের ফেব্রিকস লি. কারখানায় সরকার নির্ধারিত মূল্যে শিল্পকারখানার শ্রমিকদের জন্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) কর্তৃক খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের জন্য টিসিবির খাদ্য সহায়তা শুরু হয়েছে, অতি দ্রুত দেশের সকল শিল্পাঞ্চলে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের দেশের পোশাকখাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, শ্রম অঞ্চলে বহিরাগতরাও শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে। বিগত সময়ে এতো লুটপাটের পরও আমাদের শ্রমিকদের নিরলস শ্রমে এখনো দেশের অর্থনীতি টিকে আছে। দেশের রপ্তানি আয়ের ৮৩ শতাংশ এখনো গার্মেন্টস খাত থেকে আসছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সরকার কাজ করে যাচ্ছে। এরইমধ্যে তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়েছে, বাস্তবায়নও শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন, তাই এর প্রথম সুবিধাভোগী হওয়ার কথা মেহনতি মানুষ ও শ্রমিকদের। এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোমান গ্রুপের চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম নোমান প্রমুখ।
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত