অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে ৭০ হাজার মানুষ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২০শে মে ২০২০ রাত ১২:৪৬

remove_red_eye

৭৩২

অচিন্ত্য মজুমদার:: ভোলার মূল ভু-খন্ড থেকে বিচ্ছিন্ন বিভিন্ন দ্বীপচরের মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। ইতমধ্যে চরফ্যাশনের, মনপুরা তজুমুদ্দিন ও দৌলতখানের বিভিন্ন চর থেকে ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় আনা হয়েছে।

জেলার ঝুঁকিপূর্ণ এসব বিচ্ছিন্ন চরের ৩ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু করছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ২১টি চর থেকে ৪৩ হাজার মানুষকে মূল ভু-খন্ডে সরিয়ে আনা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঘূর্ণিঝড় আফনানের জন্য ত্রান মন্ত্রনালয় থেকে ২০০ মেট্রিক টন চাল, ৭ লক্ষ নগত টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ও শিশু খাদ্য বরাদ্দ হয়েছে।

এর আগে সকাল থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নৌ বাহিনী, নৌ পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য আলাদা স্বেচ্ছাসেবী কর্মী মাঠে কাজ করছে।

এদিকে নদী ও সাগরের থাকা মাছধরা ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা ফিরতে শুরু করেছে। সন্ধ্যার আগেই প্রায় দেড় লক্ষ জেলে নদী থেকে নিরাপদ আশ্রয় চলে এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
অধিকাংশ ঘাটগুলোতে নোঙ্গর করা হয়েছে শত শত জেলে নৌকা।

জেলায় ৭ নাম্বার বিপদ সংকেত থাকায় সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা ভোলার উপকূলের বাসিন্দদের নিরাপদ আশ্রয়ে আনতে সোমবার রাত থেকেই মাইকিং করা শুরু করেছে। সিপিপি ও রেড ক্রিসেন্টের ১০ হাজার ভলান্টিয়ার মাঠে কাজ করছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...