অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের অর্থদণ্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৩৭১

            পুড়িয়ে জাল ধ্বংস এতিমখানায় মাছ বিতরণ
 
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল, বিভিন্ন প্রজাতির ৬০ কেজি মাছ এবং ২ টি মাছ ধরা ট্রলার।
পরে রাতেই আটককৃত ৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
অন্যদিকে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত ২ টি মাছ ধরা ট্রলার নিলামের জন্য মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো. কায়সারুল হকসহ পুলিশ সদস্য ও মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...