বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মে ২০২০ রাত ১২:২৯
১০৪৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দল-মত নির্বিশেষে সকল গড়ীব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। রিলিফ নিয়ে কোন রাজনীতি যেন করা না হয়। রিলিফ নিয়ে কোন রাজনীতি নাই। এখানে শুধু আওয়ামী লীগের তরফ থেকে রিলিফ দিচ্ছি। দলমত নির্বিশেষে সকল গরীব মানুষ যাতে রিলিফ পায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি অনুরোধ কওে বলেন, বাংলাদেশের এই করোনা পরিস্থিতি এই ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে। যার যার সামর্থ মতো ত্রাণ বিতরণ করেন। দুস্থ মানুষের পাশে দাড়ান। মানুষ খুব খুশি হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরন কালে ভিডিও কনফারেন্সে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পরে তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে করোনায় কর্মহীন ১০ হাজার পরিবারকে চতুর্থবারের মতো খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরন কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। এসময় সামাজিক দূরুত্ব রক্ষা করে ধনিয়া ইউনিয়নের অসহায় কর্মহীনদের মাঝে তোফায়েল আহমেদের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া সদরের অন্যান্য ইউনিয়নে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দর পদ্ধতিতে গড়ীব মানুষের মাঝে আড়াই হাজার করে টাকা দিচ্ছেন। এই টাকা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে। একই ঘরে একাধিক ব্যাক্তির নাম লিষ্ট করবেন না। যদি কেউ তা করে তাহলে তা বাদ দিতে হবে।
তোফায়েল আরো বলেন, দেশে ব্যাপকভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের শিল্প কল-কারখানার জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। এগুলো যাদের প্রাপ্য যেন তারা পায়। যতক্ষন পর্যন্ত এই করোনা আছে,ততক্ষন পর্যন্ত ভোলায় আমার নির্বাচনী এলাকায় এই ত্রাণ কার্যক্রম চলবে। ইতিপূর্বে আরো ৩০ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু,সদর উপজেলা চেয়ারম্যান ও সদও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশাররেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো: ইউনুস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত