অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ঢালচর থেকে ২০৩৬ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্টগার্ড


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৯শে মে ২০২০ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

১১৫২

ইসতিয়াক আহমেদ: ঘূর্ণিঝড় আম্ফানের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর থেকে লোকজনকে বিভিন্ন সাইক্লোন শেল্টার স্টেশানে নেয়া শুরু করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

ইতোমধ্যেই কোস্টগার্ড সদস্যরা ভোলার বিভিন্ন চর তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টার স্টেশনে আনছে এবং তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের সচেতন করে চলছে। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায় মঙ্গলবার সন্ধ্যায় এ রির্পোট লেখা পর্যন্ত ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বিসিজি আউটপোস্ট চর মানিকার সদ্যসরা ঢালচর থেকে ২০৩৬ জন সাধারন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়েৃ এসেছে এর মধ্যে ৬৮৩ জন পুরুষ, ১১৫৪ জন মহিলা ও ৪৬৯ জন শিশু রয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন আরো জানায় ঘূর্ণিঝড় আম্ফানের  জন্য উপকূলীয় এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ চলমান রয়েছে।


ঘূর্ণিঝড় আম্ফান