অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৩৬৮

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে চালু হচ্ছে। ইতোমধ্যে স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো।

এতে জানানো হয়, গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য গত ২০ জুলাই ডিএমটিসিএল থেকে আট সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়।  
কারিগরি কমিটি গত ১৪ আগস্ট প্রতিবেদন দাখিল করে। পরে প্রতিবেদনটি গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা গত ২২ আগস্ট মিরপুর-১০ এবং ২ সেপ্টেম্বর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে দ্রুত স্টেশন দুটি মেরামত করে জনসাধারণের জন্য চালুর নির্দেশনা দেন।  

এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ সেপ্টেম্বর ৭ সদস্যবিশিষ্ট একটি ‘ওভারসাইট’ কমিটি গঠন করে। কমিটি গত ১৫ সেপ্টেম্বর সভা করে প্রতিটি স্টেশন দুই ধাপে মেরামত করে চালুর কৌশল নেয়।

প্রথম ধাপে অত্যাবশ্যকীয় কাজ শেষে মেট্রো ট্রেন পরিচালনা করা হবে এবং দ্বিতীয় ধাপে স্টেশন দুটি চালু হওয়ার পর কম গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা হবে।  

এ ছাড়া ওই সভায় কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে মতামত জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে কমিটি সরেজমিনে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরীক্ষা-নিরীক্ষা করে মেরামতের উদ্যোগ নেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এরই ধারাবাহিকতায় দেশীয় গ্লাস ও আইটি কম্পিউটার সামগ্রী ব্যবহার করে ডিএমটিসিএলের প্রকৌশলীরা ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গঠিত ‘ওভারসাইট’ কমিটির পরামর্শক্রমে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করা হয়। অর্থাৎ বন্ধ হওয়ার প্রায় দুই মাস পরই কাজীপাড়া মেট্রোরেল স্টেশন আবার চালু করা হয়।

‘ওভারসাইট’ কমিটি দ্বিতীয় দফায় গত ২৫ সেপ্টেম্বর একটি সভা করে। সভার সিদ্ধান্তের আলোকে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।  

এরই ধারাবাহিকতায় ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে ১৫ অক্টোবর অর্থাৎ দুই মাস ২৭ দিন পর মিরপুর-১০ স্টেশনটি চালু করা হচ্ছে। 

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...