অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বিয়ে বাড়িতে গেটের টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩০

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৪ সকাল ১১:৩২

remove_red_eye

৪০৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে গেট ধরার টাকা কম দেওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কনের বাবা নুরে আলমের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বর মনির হোসেনসহ গুরুতর আহত ১৪ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন আগে ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে  অনুষ্ঠানে যান বরপক্ষ। এ সময় বিয়ে বাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, ১৫ দিন আগে তার বিয়ে হয়। রবিবার স্ত্রীকে নিজ বাড়িতে আনতে তিনিসহ তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা শ্বশুর বাড়িতে যান। বাড়িতে ঢোকার পথে গেটে কনে পক্ষের লোকজন ফিতা ধরে ৫ হাজার টাকা দাবি করেন। তিনি ৩ হাজার টাকা পরিশোধ করলেও কনে পক্ষের লোকজন তাদের আটকিয়ে রাখেন। এনিয়ে তাদের সঙ্গে তর্ক হয়। এর জের ধরে কনের বাড়ির লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। তিনি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেন। এতে তাদের পারিবারের প্রায় ২০ জন আহত হয়েছে।

কনের বাবা নুরে আলম জানান, বিয়ে বাড়িতে গেটে নতুন বরকে নিয়ে সবাই আনন্দ করছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন বর পক্ষের লোকজন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমার পরিবারের ১০ সদস্য আহত হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হোসেন রাসেল জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...