দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩
৫৬৭
দৌলতখান সংবাদদাতা : স্বৈরাচারী হাসিনা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। হাসিনা বলেছে, সে আছে এবং থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সে পালিয়ে গেছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে পাঁচটায় দৌলতখানের ভবানীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করা হবে। স্বৈরাচার সরকারের আমলে সারা দেশের মতো দৌলতখান- বোরহান উদ্দিনে বিএনপি নেতাকর্মীদের ওপর অনেক জুলুম নির্যাতন হয়েছে। বিএনপির নেতাকর্মীরা আইন হাতে তুলে নেবে না। আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও ভবানীপুর ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া স্বপন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জসিম মাস্টার। এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, কাজী ইকবাল, জুয়েল তালুকদার, আবু বক্কর ছিদ্দিক জুলু,, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত