অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৫২৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূ রিজিয়া বেগম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিজের বসতঘরের রান্নার চুলার পাশ থেকে লাকড়ি সরাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রিজিয়া বেগমকে কামড় দেয়। এরপর প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হলে ওই গৃহবধূর অবস্থা আরো খারাপ হতে থাকে। যার জন্য তাকে রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে গৃহবধূ রিজিয়া বেগম মারা যান।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...