অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে: অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৩০৯

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হওয়া মানে আমাদের ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হওয়া। আমরা দেখতে চায় আপনারা সফল হোন।

আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা শুধু মানুষের কাছে স্পষ্ট করেন, নির্বাচন কবে করবেন এবং কতদিনে করবেন। কতটুকু সময় লাগবে বলেন না কেন?
রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন’ দিবস উপলক্ষে বিএনপির প্রচার দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, সরকার বদলি হয়েছে, তুমি-আমি একই আছি, যা ছিলাম আমরা। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের অধিকারের জন্য দীর্ঘ ১৬ বছর যারা খুন-গুম, সন্তানহারা-পিতৃ-মাতৃহারা হয়েছে, সবাই আছেন। শুধু মাঝখানে শেখ হাসিনা নেই।
‘১/১১ তে বিরাজনীতিকরণ মধ্য দিয়ে ১৬টি বছর অতিক্রান্ত করার পরও এখনো সংস্কার শব্দটি সবার মুখে মুখে। কিসের সংস্কার?’
তিনি বলেন, পৃথিবীকে সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। আমরা মানুষ সুখে শান্তিতে থাকার জন্য প্রকৃতিকে দখল করছি। এর ফলে প্রকৃতির যে ভারসাম্য, সেটি হারিয়ে ফেলছে মানুষের মাধ্যমে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, পরিবেশ দূষণ অশিক্ষিত মানুষ করে না, এজন্য কিন্তু দারিদ্রতা দায়ী নয়। বৈশ্বিক হিসেবে বলা যায়, বায়ুর কোন নির্ধারিত সীমানা নেই, দূষণ কোন জায়গা থেকে সৃষ্টি হয় সেটি কোথায় গিয়ে পৌঁছায়, তা আমি আপনি নির্ধারণ করতে পারব না।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...