অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় এক ঘণ্টার প্রতীকি শিশুবিষয়ক কর্মকর্তা হলেন শিক্ষার্থী নূর ফাতেমা

মো: ইয়ামিন

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪৭

remove_red_eye

৭৬৮

মো : ইয়ামিন : আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ভোলায় এক ঘণ্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা হয়েছে দশম শ্রেণির ছাত্রী নূর ফাতেমা (১৫)। 
শনিবার (১২ অক্টোবর) দুপুর এক টা থেকে ২ টা পর্যন্ত  প্রতীকি দায়িত্ব পালন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ)  এই  সদস্য। 
কন্যা শিশুদের স্বাধীনতা ও অধিকারকে প্রাধান্য দিয়ে ‘গালর্স টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে ভোলা জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন তাকে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ দেন।
 এসময় সে জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করে। শিশু একাডেমিতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেয় এবং শিশুবান্ধব পরিবেশে সব ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে সবাইকে আহŸান জানায়।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন  বলেন,বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফের প্রতি বছর গালর্স টেকওভার কার্যক্রম প্রশংসনীয়। এর মাধ্যমে কন্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে।
প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং ইয়ুথ ফর চেঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে  নারী ক্ষমতায়ন এবং মেয়েদের সক্ষমতা নিশ্চিতের প্রচেষ্টায় ব্যতিক্রম এ আয়োজন করে এনসিটিএফ।
এসময় নুর ফাতেমা বলেন, একঘণ্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করে খুবই খুশি। জেলার সব নারী-শিশুদের সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চিত ও ভোলা জেলাকে নারী-শিশু বান্ধব, ইভটিজিং এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার সুপারিশ করে সে।
নুর ফাতেমা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শরাফত হোসেনের মেয়ে।
এসময় ভোলা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, ইয়েস বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স এনসিটিএফের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ নির্বাহী পরিচালক সাংবাদিক  আদিল হোসেন তপু,নূরে ফাতেমা বাবা শরাফত হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন । অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনসিটিএফের স্বেচ্ছাসেবক শাফায়েত হোসেন সিয়াম।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...