অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের অভিযান শুরু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৩৭

remove_red_eye

৩৬৩

               ইলিশ ধরা পরিবহন মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে
 
 
তজুমদ্দিন প্রতিনিধি : ইলিশের মাছের প্রজনন নিরাপদ করতে ২২দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গত মধ্যরাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হলে চলবে আগামী ৩নভেম্বর পর্যন্ত মোট ২২দিন। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কোন জেলে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য সার্বক্ষণিক মৎস্য প্রশাসন অভিযান পরিচালনা করবেন বলে জানা যায়। ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন সরকার। নিষেধাজ্ঞায় থাকা ইলিশের ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলা জেলার মদনপুর থেকে চর পিয়াল হয়ে মেঘনার শাহবাজপুর পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাই অভয়াশ্রম এলাকায় ২২দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ শিকার আইনত দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে। এদিকে ২২ দিনে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ শিকারে বিরত থাকতে তজুমদ্দিনে ১৮ হাজার ৪১৫জন জেলে পরিবারের জন্য সরকার খাদ্যসহায়তা বাবদ ৪ শত ৬০ দশমিক ৩৭৫মেট্টিক টন চাল বরাদ্দ দেন। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পর্যন্ত জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনারের পাশাপাশি উপজেলার সর্বত্রই মাইকিং করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। ২২ দিনের কর্মসূচি বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা প্রশাসন, মৎস্য প্রশাসন, কোষ্টগার্ড ও পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ২২ দিনের অভিযান বাস্তবায়ণে উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং করে পুলিশ ও কোষ্টগার্ডকে সহায়তা করার জন্য চিঠি দেয়া হয়েছে। ছোট বড় ১২টি সচেতন সভা করা হয়েছে। পাঁচ ইউনিয়নে টাস্কফোর্স কমিটির ৫টি সভা করা হয়েছে। নদীতে ও উপরে মাইকিং করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও পোষ্টার লাগানো হয়েছে। সব মিলিয়ে ২২দিনের অভিযান বাস্তবায়ণে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকলের সমস্বয়ে এবছর একটি সফল অভিযান হবে বলে আশা করি।  
উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, ২২ দিনে সরকারের আইন বাস্তবায়ণ করতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। মা ইলিশ রক্ষা করতে মৎস্য প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডসহ আমরা সবাই একযোগে কাজ করবো। জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে সভা-সেমিনারের পাশাপাশি উপজেলা ব্যাপী মাইকিং করা হয়েছে। অভিযান শুরু হওয়ার সাথে সাথে নদীতে আমাদের কঠোর নজরদারী থাকবে। অভিযান বাস্তবায়ণে জেলাতে ৬জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরকে দিয়ে অভিযান পরিচালনা করা হবে। 
 
মৎস্য অফিস সূত্রে জানা গেছে,সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে ১ লক্ষ ৪১ হাজার জেলে নিষেধাজ্ঞা কালীন সরকারি প্রনোদনার ২৫ কেজি করে চাল পাচ্ছেন।নিবন্ধনের বাহিরেও এ জেলায় অন্তত ২ লক্ষাধিক জেলে রয়েছে।
 
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ১৩  অক্টোবর থেকে আগামী ২২ দিন মাছ ধরা বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহের মধ্যেই জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল তাদের হাতে পৌছে দেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...