অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দোকান ভাড়া'র বকেয়া টাকাচাওয়ায় মার্কেট মালিককে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৩২

remove_red_eye

৩১২

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় দোকান ভাড়ার বকেয়া টাকা চাওয়ায় মার্কেট মালিকদের কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ই অক্টোবর) রাত ১১টার দিকে কাজী মার্কেটের ভিতরে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে কাজী মার্কেট মালিক সুজন কাজীর সাথে দোকান ভাড়াটিয়া রুবেলের সাথে এ ঘটনা ঘটে।
কাজী মার্কেটের স্বত্বাধিকার সুজন কাজী বলেন, দোকান ভাড়াটিয়া রুবেল দীর্ঘদিন দোকানের ভাড়া টাকা না দিয়ে আসছে। বিভিন্ন সময় চেয়েও ভাড়া টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভাড়া টাকা চাইলে উত্তেজিত হয়ে যায় ভাড়াটিয়া রুবেল। একপর্যায়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে সেই ঘটনার সূত্রপাতে ওই দিনই রাত ১১টার দিকে কাজী মার্কেটের ভিতরে পরিকল্পিতভাবে সুজন কাজীর উপর হামলা চালায়। হামলার সময় ভাড়াটিয়া রুবের গংদের হাতে ধারালো দাঁ দিয় কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। হামলার খবর পেয়ে সুজন কাজীর মা মোসাম্মদ নূর জাহান বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে মাথার বিভিন্ন যায়গায় গুরুতর জখম করে। সুজন কাজী ও তার মা নূরজাহান বেগমের মাথায় ৮/১০ টাকা করে সেলাই করতে হয়েছে। এছাড়াও ঘটনার সময় ডাকচিৎকারের খবর পেয়ে মোঃ মিরাজ কাজী, মোঃ রনি, মোহাম্মদ রানা, মোঃ মিজান ও মোঃ ইকবাল হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গায় নিলাফুলা জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে তারা সবাই ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন, মোঃ সুজন কাজী, মোসাম্মদ নুর জাহান বেগম, মোঃ মিরাজ কাজী, মোঃ রনি, মোহাম্মদ রানা, মোঃ মিজান, মোঃ ইকবাল, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ রিয়াজ কাজী। তারা সবাই ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাহমাদার নামক এলাকার স্থানীয় বাসিন্দা।  

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী বলেন, এ ব্যাপরে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...