অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বিএনপি এদেশে মানুষের  ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে  : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৩৪

দৌলতখান সংবাদদাতা : ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,বিএনপি এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে।  বাংলাদেশে হিন্দুরা কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। এদেশে তারা মুসলিমদের ন্যায় সমঅধিকার ভোগ করছে।  ভোলার দৌলতখানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৮ টি মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে  শুভেচ্ছা  বিনিময় করে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে  তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দুপুর ১ টায় তিনি প্রথমে উপশহর বাংলাবাজারে শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দিরের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা তাকে উষ্ণ অভিনন্দন জানান। হাফিজ ইব্রাহিম পরে খাসের হাট রাধাগোবিন্দ কালী মাতা মন্দির, দৌলতখান পৌর এলাকার শ্রীশ্রী মদনমোহন বাউজির মন্দির, সুকদেব মদনমোহন মন্দির, বটতলা বেপারী বাড়ি দুর্গা  মন্দির, চরগুমানী বালা বাড়ি দুর্গা মন্দির, রামকমল হাওলাদার বাড়ি গুপ্তগঞ্জ দুর্গা মন্দির, চরপাতা সৃষ্টিতলা শ্রীশ্রী রাধাগোবিন্দ  মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন।  পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে  অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আকবর হোসেন,  পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক  সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন,  সদস্য সচিব আবু হেনা রিয়াজ,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...