অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা মে ২০২৬ | ১৭ই বৈশাখ ১৪৩৩


লালমোহন থেকে হেলিকপ্টারে বধূ নিয়ে গেলেন শরীয়তপুরে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৪ রাত ০৯:৪৩

remove_red_eye

১০০০

লালমোহন প্রতিনিধি : লালমোহন গজারিয়া থেকে হেলিকপ্টারে করে বধূ নিয়ে গেলেন শরীয়তপুরের বর। গজারিয়া বাজারের ব্যবসায়ী ৮নং ওয়ার্ডের মৌলভী বাড়ির হেলাল মেলেটারীর কন্যা সাদিয়া আক্তার জুইকে নিতে বুধবার হেলিকপ্টার নিয়ে আসেন বর মোঃ সুপ্ত।

তিনি বিসিএস সরকারি কর্মকর্তা। অন্যদিকে জুই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ইকোনমিক জোন (বেজা) এর এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছে।