অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে তেলবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, আটক-১৫

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪৫১

খালেদ মোশাররফ শামীম ,দৌলতখান : ভোলার দৌলতখান মেঘনা নদীতে তেলবাহী জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতচক্রের ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি  জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর)  দিবাগত রাত ২ টার দিকে মেঘনা নদীর লাল বয়া এলাকায় তেলবাহী জাহাজ থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাত সদস্যরা কুমিল্লা,  চট্রগ্রাম  ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে। পুলিশ  ও স্থানীয়রা জানায়,  মঙ্গলবার  দিবাগত গভীরাতে বন্দর নগরী চট্রগ্রাম  থেকে ছেড়ে আসা  তেলবাহী  একটি জাহাজ মেঘনা নদীর দৌলতখান  সীমানা অতিক্রমের সময় মাছ ধরার ট্রলার নিয়ে ডাকাতক্রের সদস্যরা ওই জাহাজে ডাকাতির চেষ্টা করে।  এসময় জাহাজের মাষ্টার  দৌলতখান  থানা পুলিশের  সাহায্য চাইলে দৌলতখান  থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে  পৌছে  স্থানীয় জেলেদের সহায়তায় ডাকাত দলের  ১৫ সদস্যকে আটক করে। দৌলতখান  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান  বলেন, গভীররাতে মেঘনা নদীতে তেলের ট্যাংকারে  ডাকাতি কালে পুলিশ ডাকাত দলের প্রধান সালাউদ্দিনসহ  ১৫ সদস্যকে আটক করে।  পুলিশের  উপস্থিতি টের পেয়ে আরও ৫/৭ ডাকাত তাদের ট্রলার নিয়ে পালিয়ে  যায়। তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ অন্যান্য ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ধৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে  আইনানুগ  ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...