মো: ইয়ামিন
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৪ রাত ০৮:২৪
৩৮৩
কোস্ট গার্ডের অভিযানে
ইসতিয়াক আহমেদ/মো: ইয়ামিন : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ জন সক্রিয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়,বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা জেলার সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুর্র্ধষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) কে ১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ১ টি মোবাইলসহ আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা লক্ষীপুর জেলার সদর উপজেলার মধুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা মৃত চয়াল এবং আব্দুল করিম এর ছেলে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত